২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

cymera_20161106_165119
বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া উপজেলা শাখার আওতাধীন ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
সদ্য ঘোষিত ওই কমিটিতে মিনহাজ হোসাইন জিকু সভাপতি, আব্দুল বারেক টিপু ও সাজ্জাদ হোসাইন সহসভাপতি, রিয়াজ উদ্দিন (বাপ্পি) সাধারণ সম্পাদক, মাস্তুরুর হাসান ও ইয়াছির আরফাত আরেশ যুগ্ন সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আনাছ ও মোঃ আনিছুল্লাহ সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিটু এর যৌথ স্বাক্ষরিত ৫ নভেম্বর ২০১৬ ইং তারিখের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে নতুন কমিটির মেয়াদকাল ১ বৎসর উল্লেখ করা হয়েছে। একই সাথে নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দানের নির্দেশনা প্রদান করেন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে উপজেলা ছাত্রলীগ বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করার মাধ্যমে ছাত্রলীগকে আরো গতিশীল করে একটি পরিছন্ন ছাত্রলীগ উপহার দেয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন।
এদিকে বহুল কাঙ্ক্ষিত ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হওয়ায় এবং কমিটিতে উপযুক্ত নেতৃত্ব আসায় ছাত্রসমাজের মধ্যে আনন্দিত মনোভাব লক্ষ্য করা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।