মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ডুলাহাজারায় অশ্লীল নৃত্য দিয়ে চলছে বিজয় উদযাপন

শেয়ার করুন

 চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারাতে অশ্লীল নৃত্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয়ের মাস। স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংঘটনের নেতা কর্মীরা এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এতে স্বাধীনতা যুদ্ধে শহীদদের পবিত্র রক্তের অপমান হচ্ছে বলে মনে করেন সচেতন মহল।
গত ১৬ডিসেম্বরের পর ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের সম্মুখে মহান মুক্তি যুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। প্রশাসনকে ম্যনেজ করে ইউ. আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মনছুর, যুবলীগ নেতা এহেসান, তৌহিদুল, বাবুল, মৎজীবিলীগ নেতা সোনা মিয়া, ছাত্রলীগ নেতা মিনহাজ, ডুলাহাজারা ইউপি মেম্বার নুরুল আবছার এর উদ্যোগে এসব অশ্লীল কান্ড পরিচালিত হচ্ছে। চার্কাস নামের অশ্লীল কুন্ডে বিতর্কীত চিত্র নায়িকা ময়ুরীকে কয়েক লক্ষ টাকার বিনিময়ে ভাড়ায় এনে চালাচ্ছে যৌন উত্তেজক নৃত্য। প্রতিজন ১৫০টাকা করে টিকেটের মুল্য রেখে প্রতিরাতে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। দর্শক হিসেবে যোগ দিচ্ছে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন স্থান থেকে আগত যুবক-যুবতীরা। ফলশ্রুতিতে অশ্লীল নৃত্যালয় থেকে শিক্ষা নিয়ে সমাজে বাড়ছে অপহরণ, ধর্ষণ, হত্যা সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড। ওই অশ্লীল কার্যক্রমে সচেতন মহলের তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়গুলো জেনেও প্রশাসনের নিরবতাকে রহস্যজনক বলে মনে করেন স্থানীয় জনসাধারণ। এপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহেদুল ইসলাম বলেন ‘আমি জানি ওখানে মুক্তিযুদ্ধের বিজয় মেলা চলছে। অশ্লীলতার ব্যাপারে আমি জানিনা লিখিত ভাবে কোন অভিযোগ পেলে বিহিত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন