১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ডুলাহাজারায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ মহিলা নিহত

সড়ক দুর্ঘটনাচকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।
দূর্ঘটনাটি ঘটে ১৯নভেম্বর (শনিবার) দুপুর ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নস্থ বানানী নামক এলাকায়।
নিহত ছেনুয়ারা বেগম (৬৮) ইউনিয়নের পাগলিরবীল গ্রামের মৃত ইমাম শরীফের স্ত্রী ও ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলামের বোন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ওই সময় বৃদ্ধ মহিলা ছেনুয়ারা বেগম মহাসড়ক পারাপার হচ্ছিলেন তাৎক্ষণিক ডুলাহাজারা বাজারের দিক থেকে ছুটে আসা কক্সবাজার অভিমুখী একটি মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বৃদ্ধ মহিলাকে ধাক্ষা দেয়। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৩০মিনিটে বৃদ্ধ ছেনুয়ারার মৃত্যু হয়। এব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে এটি থানার বিষয় নয় হাইওয়ে পুলিশের বিষয় বলে জানায়। মালুমঘাট হাইওয়ে পুলিশের সার্জেন আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।