১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ডুলাহাজারায় ম্যাজিক গাড়ির চাপায় ভ্যান চালক নিহত


চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে ম্যাজিক গাড়ির চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত ভ্যান চালক জাফর আলম (৪০) ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তরপাড়া গ্রামের মৃত নুর আহমদের পুত্র বলে জানাগেছে। ১০মার্চ শুক্রবার রাত সাড়ে ৯টায় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় উল্লেখিত সময়ে ভ্যানচালক জাফর ডুলাহাজারা বাজার থেকে তার বাড়ি উত্তরপাড়া আসার পথে বেপরোয়া গতিতে ছেড়ে আসা একটি ম্যাজিক গাড়ি তার ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ধুমড়েমুছড়ে গিয়ে ঘটনাস্থলে চালক জাফর নিহত হয়। নিহতের সত্যতা জানায় ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন। এদিকে ঘাতক গাড়িটি আটকে সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলে জানায় মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মোঃ মাঈনু উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।