১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩ | ১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ডিসেম্বরের মধ্যে কক্সবাজার শহরে প্রধান সড়কের কাজ শেষ হবে-কউক চেয়ারম্যান

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কক্সবাজার শহরে প্রধান সড়কের কাজ শেষ হবে। ওই মাসেই সড়কের উদ্ধোধন করা হবে।
গতকাল বুধবার বিকাল ৩ টায় শহরের প্রধান সড়কের ফায়ার সার্ভিস ষ্টেশন টু সিকদার মহল পর্যন্ত সড়কের যান চলাচল শুরু করা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কউক চেয়ারম্যান আরো বলেন, ৪২৪ মিটার সড়কের যান চলাচল স্বাভাবিক করে দেয়া হলো। তবে আপাতত আগামী ১৪ দিন এই রাস্তায় ভারী যানবাহন তথা বাস ট্রাক চলাচল করতে পারবে না। এজন্য দুইপয়েন্টেই চেকপোষ্ট তৈরি করা হবে। সেখানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। আপনারা কেউ আনসার সদস্যদের সাথে ঝগড়া করবেন না।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তায় দুইপাশ দখল করে অনেকে দোকান করছে, অনেকে গাড়ি পার্কিং করছে। আমি অতীতে তাদের অনেকবার সাবধান করেছি, মৃদু ভৎসর্ণা করেছি। তবে এবার এমন হলে আমাদের কঠোর হতে হবে।
উদ্ধোধনী অনুষ্টানে ফোরকান বলেন, হলিডের মোড় টু বাসটার্মিনাল সড়ক নির্মানের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ২৫৮ কোটি টাকা। দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পাওয়া সত্বেও রাস্তার মান ঠিক রেখে আমরা এই কাজ আরো কমে শেষ করব। আমাদের টার্গেট রাষ্ট্রীয় কোষাগারে ৫০ লাখ টাকা ফেরত দেওয়া। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি দুটি ১৫০ মিটারের ড্রেন নির্মানের খরচ ছিল ২৫৮ কোটি টাকার মধ্যে। কিন্তু সেই ড্রেন দুটি পৌরসভা নির্মান করায় আমাদের সেই টাকা সাশ্রয় হয়েছে। যার কিছু টাকা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যয় হচ্ছে আর অবশিষ্ঠ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেব। উদ্ধোধনী অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।