১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ডিবির ওসিসহ ১১কর্মকর্তা বদলী

download

কক্সবাজারে ডিবি ওসি সহ পুলিশের ১১ জন কর্মকর্তাকে একযোগে বদলী করা হয়েছে। এদের মধ্যে ডিবি ওসি ছাড়াও ৯ জন এসআই ও ১ জন এএসআই রয়েছেন। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ শফিুকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বদলীর আদেশপ্রাপ্তরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেন, এসআই বিল¬াল হোসেন বেলাল, এসআই আমিরুল ইসলাম, এসআই মনিরুল ইসলাম, এসআই একরামুল ইসলাম, কক্সবাজার সদর থানার এসআই মাসরুরুল হক, এসআই কামাল হোসেন, এসআই ফিরোজ আলম, উখিয়া থানার এসআই সেলিম চৌধুরী, কুতুবদিয়া থানার এসআই কামাল হোসেন, টেকনাফ থানার এএসআই সেলিম উদ্দিন। এদের মধ্যে ডিবি ওসি দেওয়ান আবুল হোসেন কে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের হেড-কোয়ার্টারে এবং অন্যদের বিভিন্ন স্থানে বদলী করা হয়।
ডিআইজি শফিকুল ইসলাম জানান, বদলীর আদেশপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। এ কারণে প্রশাসনিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বজায় রাখতে তাদের অন্যত্র বদলী করা হয়েছে। বদলীর বিষয়টি পুলিশ প্রশাসনের স্বাভাবিক কাজেরই অংশ বলে দাবি করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।