২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ডা. সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক:

গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) দুপুরে অডিটোরিয়ামে অনুষ্ঠানে এমও সিএস ডাঃ মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, এমও ডিসি ডাঃ মোহাম্মদ নুরুল হায়দার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআই এমও ডাঃ এফ এম জাহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ প্রমিতি কর্মকার, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট হামিদ আলী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার থোয়াইনুমং মারমা, প্রধান সহকারী আবু তৈয়বসহ সকল কর্মকর্তা/ কর্মচারীগন উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরার দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।