১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

ডা.আবু বকর ছিদ্দিক এর ৩য় মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

বার্তা পরিবেশক:

কক্সবাজারের প্রবীণ চিকিৎসক ডা. আবু বকর ছিদ্দিক কক্সবাজার শহরের পুরাতন পান বাজার সড়কের স্থায়ী বাসিন্দা ছিলেন।
প্রবীণ চিকিৎসক ডা.আবু বকর ছিদ্দিকের ৩য় মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (৮ জুন)। তিনি ১৯৩৭ সালে চকরিয়া উপজেলার কোনাখালী সিকদার বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তাঁর পিতা ছিলেন বিশিষ্ট জমিদার মরহুম ফজল আহমেদ সিকদার। তিনি একজন জেনারেল প্র্যাক্টিশনার ছিলেন।
কক্সবাজারের স্বাধীনতা-পরবর্তী সময়কার চিকিৎসকদের মধ্যে অন্যতম একজন চিকিৎসক ছিলেন । তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হতে ১৯৭৫ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
কক্সবাজারের প্রবীণ চিকিৎসক ডাঃ আবু বকর ছিদ্দিক পুরাতন পানবাজার রোডে অবস্থিত শপিং মল ‘এ আর সেন্টার’ এর স্বত্ত্বাধিকারী এবং তিনি দীর্ঘদিন যাবত পুরাতন পানবাজার রোডস্থ নিজ বাসায় চেম্বার করে কক্সবাজারের মানুষকে নিরন্তর চিকিৎসা সেবা দিয়ে আসছিল।
আগামীকাল কোনাখালী সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ও কক্সবাজার পানবাজার রোড় এ আর সেন্টার শপিংমল নিজ বাসভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং কবর জেয়ারতের আয়োজন করা হবে।
প্রবীন চিকিৎসক ডা. আবু বকর ছিদ্দিককে মহান আল্লাতায়লা জান্নাতুল ফেরদৌস দান করার জন্য সবার কাছে দোয়া কামনা করেন মরহুমের মেঝ ছেলে কক্সবাজার চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রী’র পরিচালক শিবলুল করিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।