১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

ডাকাতের চিৎকারে পুলিশকে গণপিটুনি

ফেনীর সোনগাজীর চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামে আসামি ধরতে গিয়ে ডাকাত ও গ্রামবাসীর গণপিটুনিতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মামুন রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর চরচান্দিয়া গ্রামের মাঝি বাড়িতে ডাকাত জাহিদকে ধরতে অভিযান চালায়। এসময় ডাকাত জাহিদ ও তার বাড়ির লোকজন ডাকাত-ডাকাত বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।

ডাকাত জাহিদসহ তারা পুলিশকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন, মো. সালাহ উদ্দিন ও কনেস্টেবল আবুল হাসেম মারাত্মক আহত হন।

এ ঘটনায় পুলিশ ডাকাত জাহিদ ও তার বাবা ফকির আহাম্মদকে (৭০) গ্রেফতার করেছে।

আহত কনেস্টেবল আবুল হাসেমকে প্রথমে সোনাগাজী হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির পুলিশ আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রোববার একই গ্রামের চৌধুরী পুকুরপাড় (চট্রগ্রাম সমাজ) এলাকার মোল্লা বাড়ির সোনাগাজী বাজারের রাকিন স্টোরের মালিক শামীম মাল্লার বাড়িতে ১০-১৫ জনের একদল ডাকাত লুটপাট চালায়। ওই মামলায় জাহিদকে আসামি করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।