২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার, সিএনজি জব্দ

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহর ও শহরের উপকন্ঠে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। ওই সময় একটি সিএনজি, ছোরা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ভোরে কক্সবাজার সদর মডেল থানার পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ দক্ষিন বাহারছড়া মুক্তিযোদ্ধা গোল চত্বর এলাকায় একদল চিহ্নিত অপরাধী ডাকাতির প্রস্তুতি নেন।
খবর পেয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাঈদ নুর সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালায়। ওই সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, ঝিলংজা(অংশ) পাওয়ার হাউজ, হাজী পাড়া, এলাকার মো. রাশেদ(২৫), তারেক আজিজ(২২) ও মো. ফরিদুল আলম(৩৫)। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি যাহার রেজিঃ নং-কক্সবাজার-থ-১১-৮৭৯২। একটি অত্যাধুনিক স্টিলের টিপ ছোরা, যাহা বন্ধ অবস্থায় লম্বা অনুমান ৫ ইঞ্চি এবং খোলা অবস্থায় লম্বা অনুমান ১৩.৭ ইঞ্চি,। একটি কাচি, যাহা লম্বা অনুমান ০৮ ইঞ্চি,। তিনটি লোহার রড, যাহার মধ্যে ০২টির দৈর্ঘ্য অনুমান ১৬ ইঞ্চি এবং ১ টির দৈর্ঘ্য অনুমান ১৫ ইঞ্চি, পাঁচটি কালো রংয়ের মুখোশ উদ্ধার করা হয়।

পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন আরও বলেন, গ্রেফতারকৃদের কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৫০/৫৪৮, ২২ আগস্ট, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।