২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

ডাঃ নুরুল অালম চৌধুরীর মৃত্যুতে শাহজাহান চৌধুরীসহ উখিয়া বিএনপির শোক


উখিয়া রত্নাপালং নিবাসী বিশিষ্ট সমাজ সেবক ও জমিদার মরহুম হাকিম আলী চৌধুরীর চতুর্থ পুত্র ডাঃ নুরুল আলম প্রকাশ ভুলু ডাক্তার আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। ১৪ মে রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সহ বহু গুণাগ্রাহী রেখে গেছেন।

পরিবারিক সুত্রে জানা যায়, আগামীকাল সোমবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে রত্নাপালং খোন্দকার পাড়া দরগাহ মুরা পারিবারিক কবরস্থানে মরহুমকে শায়িত করা হবে।

এদিকে ডাঃ নুরুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সকল ব্যক্তিবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক হুইপ জননেতা শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি জননেতা সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জননেতা সোলতান মাহমুদ চৌধুরী’সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।