মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ডবলমুরিংয়ে শীতবস্ত্র বিতরণে শাহজাহান চৌধুরীঃ শীতার্থদের মানুষদের পাশে দাড়ানোর আহবান

শেয়ার করুন


বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, বৈরী আবহাওয়ার কারনে দেশের মানুষ শীতে কষ্ট পাচ্ছে। বিত্তবানদের শতি নিবারনের ব্যবস্থা থাকলেও এলাকার গরীব,দুঃস্থ মানুষরা রয়েছে চরম বিপাকে। এ গরীব, দুঃস্থদের জন্য শতিবস্ত্র নিয়ে বিত্তবানদের এগিয়ে আসা দরকার।
তিনি ২৮ জানুয়ারী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং এলাকায় ডবলমুরিং জামায়াতের উদ্যেগে আয়োজিত দুঃস্থদের শতিবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডবলমুরিং থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রায়হান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আবদুল মালেক, থানা সমাজসেবা সম্পাদক আমিনুল ইসলাম, জামায়াত নেতা সরওয়ার আলম ও মোহাম্মদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরো বলেন, সারা দেশে জামায়াত ইসলামীর পক্ষ থেকে তুঃস্থদের মাঝে ব্যাপক আকারে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শুধু শীতবস্ত্র নয়, দেশের সকল জাতীয় দূর্যোগে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা অসহায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়ে আসছে।

শেয়ার করুন