৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ট্রাম্পের ওয়েবসাইটে অাবারও মুসলিম নিষিদ্ধের বিবৃতি

3-1
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর তিনি আসলে কী করতে যাচ্ছেন সে বিষয়টি নিয়ে সকলের মধ্যেই রয়েছে দ্বিধাদ্বন্ধ। নির্বাচনে জয়লাভের পর পূর্বের দেওয়া মুসলিম নিষিদ্ধের বিবৃতি তার ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়ার পর আবার তা ফিরিয়ে আনা হয়েছে তার ওয়েবসাইটে। খবর: ফরচুন ম্যাগাজিন

গত বছর যুক্তরাষ্ট্রের সান বার্নাডিনোতে হামলার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিম নিষিদ্ধের বিবৃতি দেন। ওয়েবসাইটে থাকা তার বিবৃতি পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়। কিন্তু নির্বাচনে জয়লাভের পর বৃহস্পতিবার থেকে আবারও তার ওয়েবসাইটে দেখা যাচ্ছে ওই বিবৃতি।

ওই বিবৃতিতে বলা হয়, কী ঘটছে আমাদের দেশের প্রতিনিধিরা সেটা বুঝে ওঠার আগে পর্যন্ত যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ সম্পূর্ণরুপে বন্ধ রাখার আহবান জানাচ্ছেন ডোনাল্ড জে. ট্রাম্প।

বিষয়টি নিয়ে সংবাদকর্মীদের ট্রাম্পের প্রচারাভিযানের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, নির্দিষ্ট কিছু বিবৃতি হোমপেজে নিয়ে আসার কারণে সাময়িকভাবে কিছুটা সমস্যা হয়েছে। এখনও সে কাজ চলছে। খুব শীঘ্রই বিষয়টির সমাধান হয়ে যাবে। বিডি২৪লিভ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।