২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

ট্রলারের ধাক্কায় অপর ট্রলার ঢুবে নিখোঁজ-১ : আহত ৬

index
এমভি শাহাদ নামের এক ট্রলারের ধাক্কায় লবণ বোঝাই এমভি ফেরদৌস সন্দ্বীপ উপজেলার মেঘনা নদীর মোহনায় ঢুবে গেছে। এসময় এমভি ফেরদৌস ট্রলারের মেস্ত্রী নুরুল করিম (৪০) নিখোঁজ হয়ে যায়। ট্রলারটির ধাক্কায় ৭জন মাঝি-মাল্লা গুরুতর আহত হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এমভি ফেরদৌস ট্রলারটি চকরিয়া উপজেলা বদরখালী থেকে লবণ বোঝাই করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে এ দূর্ঘটনার শিকার হন।
এমভি ফেরদৌস ট্রলারের মালিক ও মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার নাজেম উদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার তার ট্রলারটি চকরিয়া উপজেলা বদরখালী থেকে প্রায় ৫হাজার মণ লবণ ভর্তি করে নারায়ণঞ্জ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ট্রলারটি লবণ নিয়ে সন্দ্বীপের পশ্চিমে ও হাতিয়ার পূর্বে মেঘনা নদীর মোহনায় পৌছলে বিপরীতদিক আসা এমভি শাহাদ ট্রলার (লাইসেন্স নং-৬৯৭৭) ধাক্কা দেয়। এসময় লবণ ভর্তি ট্রলারটি ধুমড়ে মুচড়ে নদীতে ঢুবে যায়। এসময় এমভি ফেরদৌসে থাকা ৭জন মাঝি মাল্লা নদীতে নিখোজ হয়ে যায়। পরে বিভিন্ন ট্রলারের মাঝি-মাল্লাদের সহায়তায় ৬জনকে আহত অবস্থায় উদ্ধার করলেও নুরুল করিম নামে এক মেস্ত্রী নিখোঁজ হয়ে যায়। তাকে এখনো পাওয়া যায়নি বলে জানান উদ্ধার হওয়া মাঝি-মাল্লারা। নুরুল করিম নোয়াখালী শান্তিরহাট এলাকার মৃত আবদুর রশিদের পুত্র বলে জানা গেছে।
নাজেম আরও জানান, ৬০লাখ টাকা খরচ করে নতুন ট্রলারটি তৈরী করা হয়েছে। গত শনিবার ৮লাখ টাকার লবণ বোঝাই করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হয়। এতে তার এককোটি ক্ষতি সাধিত হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।