মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

ট্রলারসহ সাড়ে ৪ লাখ ইয়াবা জব্দ

শেয়ার করুন

yaba1433184505

কক্সবাজারের বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলারসহ সাড়ে চার লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ট্রলারের ১০ মাঝি-মাল্লাকে আটকের পর ৫ জনকে ছেড়ে দেওয়া হয়।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বঙ্গোপসাগরে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে এফবি রেখা নামে একটি ট্রলার জব্দ করা হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে পাঁচটি স্কুল ব্যাগে পলিথিনে মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ট্রলারটি কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বাঁকখালী নদীর বিআইডব্লিউটি’র ল্যান্ডিং স্টেশনে নিয়ে আসা হয়।

তিনি জানান, ট্রলারটি থেকে সর্বমোট সাড়ে চার লাখ পিস ইয়াবা পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা। এ সময় ট্রলারের ১০ মাঝি-মাল্লাকে আটক করা হলেও পাঁচজন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। অপর পাঁচজনের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে। তবে আটক কারও নাম জানাতে পারেননি তিনি।

 

শেয়ার করুন