২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

টেস্ট দলে মোস্তাফিজ

Mostafizটি-২০ ও ওয়ানডেতে দারুণ পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন বা-হাতি মিডিয়াম পেসার মোস্তাফিজুর রহমান। রোববার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। যথারীতি অধিনায়ক ও সহ-অধিনায়ক থাকছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

আগামি ২১ জুলাই থেকে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় ও শেষ টেস্টটি ঢাকার মিরপুর স্টেডিয়ামে শুরু হবে আগামি ৩০ জুলাই থেকে। এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। আঙুলের ইনজুরি কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেই দলে অন্তর্ভুক্ত হয়েছেন গত বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করা মাহমুদুল্লাহ রিয়াদ।

বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, এ বছর শুরুতেই টি-২০ দলে অন্তর্ভুক্ত হয়েছেন ১৯ বছর বয়সী বা-হাতি মিডিয়াম পেসার মোস্তাফিজুর রহমান। টি-২০ ও ওয়ানডেতে ভালো করায় টেস্টেও তার ওপর আস্থা রাখছি আমরা।
১৪ সদস্যের বাংলাদেশ টেস্ট দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিমুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন, মোহাম্মদ শহিদ এবং মোস্তাফিজুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।