মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকপাড়ার করোনা আক্রান্ত রোগী ২০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এসেছে

শেয়ার করুন

কক্সবাজার পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের টেকপাড়া চৌমুহনী সংলগ্ন পশ্চিম পার্শ্বে টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রোডের করোনা রোগী গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার এসেছেন। তিনি মৃত এজাহার আহমদের পুত্র আবুল কালাম (৫৫)। কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে মাছ নিয়ে সেখানে তিনি ব্যবসা করেন। করোনা রোগী আবুল কালাম (৫৫) গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার এসে জেলা সদর হাসপাতালে গিয়ে সেখানে আউটডোরে চিকিৎসা করে টেকপাড়ায় নিজ বাড়িতে চলে আসেন।

স্থানীয় সমাজকর্মী ও তার প্রতিবেশী মোহাম্মদ মুরাদ জানান, কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে টেকনেশিয়ান এসে নারায়ণগঞ্জ থেকে আসা আবুল কালামের বাড়িতে গিয়ে ২১ এপ্রিল তার শরীরের স্যাম্পল সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে টেস্টে পাঠায়। বুধবার ২২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে আবুল কালামের স্যাম্পল টেস্টে করোনা ভাইরাস জীবাণু ধরা পড়ে।

এদিকে, করোনা রোগী আবুল কালামকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেসন ইউনিটে এনে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এ্যাম্বুলেন্স গিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।

কক্সবাজার পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম রুবেল জানান, করোনা ভাইরাস জীবাণু ধরা পড়া আবুল কালামের বাড়ি সহ তার সম্পৃক্ত আসা সকল বাড়ি, প্রতিষ্ঠান ও এলাকা লকডাউন (Lockdown) করে দেওয়ার জন্য কক্সবাজার সদর উপজেলার স্বাস্থ্য টিম সহ তারা টেকপাড়ায় যাচ্ছেন বলে তিনি সিবিএন-কে জানান।

সূত্রঃ সিবিএন

শেয়ার করুন