২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

টেকনাফ ৪কিঃ মিটার সীবীচ সড়কের বড় বড় গাছপালা কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী চক্র


টেকনাফ সড়কের প্রায় ৪কিলোমিটার সীবীচ সড়কের উভয় পার্শ্বের শত শত মূল্যবান বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী চক্র। এসব গাছপালা সরকারী উদ্যোগে কেটে নিলামে বিক্রি করা হলে সরকার বিপূল পরিমাণ রাজস্ব আয় করতে পারবে।
সরেজমিনে টেকনাফ সদর ইউনিয়নের সীবীচ রোডের উভয় পার্শ্বে শত শত শিশুসহ নানা প্রজাতির মূল্যবান গাছপালা স্থানীয় প্রভাবশালী চক্র কেটে নিয়ে নবনির্মিত স্থানীয় আলী আহমদের পুত্র আব্দুর রহমানের সমিলে ছিরাই করার জন্য মওজুদ করছে। এতে পরিবেশের ভারসাম্য বিনষ্টের পাশাপাশি সরকার বিপূল পরিমাণ রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। এই ব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহানের নিকট জানতে চাইলে স্থানীয় লোকজন গাছ কাটার বিষয়টি স্বীকার করেন। তিনি স্থানীয় জনগন মারফতে জানতে পারেন,উপজেলা প্রশাসন হতে স্ব স্ব জমির মালিকদের গাছ কেটে নেওয়ার নির্দেশ দেওয়ায় লোকজন গাছপালা কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযুক্তদের অনেকে জানান। টেকনাফ উপজেলা এলজিইডির প্রকৌশলী আবছার উদ্দিন জানান,উক্ত সড়কটি দুই লেনে উপনীত হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় স্থানীয় স্ব স্ব জমি মালিকেরা গাছপালা কেটে নিয়ে যাচ্ছে। টেকনাফ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার পাল জানান,এই বিষয়টি আমি এই মাত্র শুনলাম। কালকেই সরেজমিনে গিয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আলম জানান,ব্যক্তি মালিকানাধীন ছাড়া সরকারী জায়গার গাছ কাটার এখতিয়ার কারো নেই। এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে। কক্সবাজার জেলা এলজিইডিইডির নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়–য়ার নিকট জানতে চাইলে টেকনাফ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন। তবে এই সড়কের গুরুত্বপূর্ণ গাছপালা প্রভাবশালীদের পেটে হজম করায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।