মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ হ্নীলায় ফার্মেসী ও প্যাথলজি সেন্টারে ৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা: ঔষধ জব্দ

শেয়ার করুন


টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজার টেকনাফের হ্নীলায় ঔষধ প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে ৩টি ফার্মেসী ও ২টি প্যাথলজি সেন্টারকে ৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ২টি ফার্মেসী থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, বিক্রয় নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পলের ঔষধ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে কক্সবাজার ঔষধ প্রশাসনে ঔষধ পরিদর্শক মোহাম্মদ আবুল হাসান ও র্যাব-৪ মিরপুর হেডকোয়ার্টারের এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে যৌথ টিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌমুহনীর পানখালী রোডে অবস্থিত তোফায়েল ফার্মেসীকে লাইসেন্সের মূল কপি না থাকায় এক লক্ষ টাকা, পুরাতন বাজার রোডের ফয়সাল মেডিকোকে মেয়াদোত্তীর্ণ, যৌন উত্তেজক, বিক্রয় নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ৪ লক্ষ টাকা, আল্লামা ইসহাক মেডিকোকে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে ৩০ হাজার টাকা এবং চেয়ারম্যান মার্কেটস্থ হ্নীলা ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ টিকা ফ্রিজে সংরক্ষণের দায়ে ১ লক্ষ টাকা ও ভাই ভাই সুপার মার্কেটস্থ হ্নীলা ল্যাব এইড এন্ড প্যাথলজি সেন্টারকে সার্টিফকেট বিহীন টেকনেশিয়ান দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার অপরাধে ২ লক্ষ টাকাসহ সর্বমোট ৮ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফয়সাল মেডিকো ও আল্লামা ইসহাক মেডিকো থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়।
র্যাব হেডকোয়ার্টার ও কক্সবাজার ঔষধ প্রশাসনের যৌথ টিমের এ ভ্রাম্যমান আদালতের অভিযানে সার্বিক সহযোগিতা করেন কক্সবাজার সিভিল সার্জন অফিসের ডাঃ সৌমন বড়ুয়া ও র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ স্টেশনের কমান্ডার বিমান চন্দ্র।

শেয়ার করুন