২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফ হোয়াক্যংয়ের লবণ মাঠে মিললো সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে জাফর প্রজেক্টের লবণ মাঠে পরিত্যক্ত অবস্থায় মিললো আড়াই লাখ পিস ইয়াবা। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এই ইয়াবা উদ্ধার করেছেন। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ইয়াবার মূল্য সাড়ে ৭ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে  ইয়াবা বড়ির একটি চালান আসার গোপন সংবাদ পাওয়া যায়। এই খবরে মঙ্গলবার ভোর রাত ৫টার দিকে জীম্মংখালী বিওপির একটি বিশেষ টহল দল টেকনাফের হোয়াইক্যংয়ে জাফর প্রজেক্টের লবণ মাঠ এলাকায় অবস্থান নেয়। এসময় একদল সন্দেহভাজন লোক বস্তা মাথায় নিয়ে হোয়াইক্যং জাফর প্রজেক্ট লবণ মাঠ এলাকা দিয়ে নয়াবাজারের দিকে যাচ্ছে। বিজিবির টহল দল এসময় তাদের দূর থেকে থামার নির্দেশ দিলে তারা দৌড়াতে থাকে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে এক পর্যায়ে চোরাকারবারিরা বস্তাটি ফেলে দ্রুত অন্ধকারের সুযোগে পাশের গ্রামের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া ২ লাখ ৫০ হাজার পিছ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।