মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

টেকনাফে সড়ক দূঘর্টনায় চিকিৎসাধীন অবস্থায় আরো ২জনের মৃত্যু

শেয়ার করুন

Teknaf Pic-16-03-15
টেকনাফে সড়ক দূঘর্টনায় চিকিৎসাধীন অবস্থায় আহত ২০জনের মধ্যে আরো ২জনের মৃত্যু ঘটেছে। এই পর্যন্ত সড়ক দূঘর্টনায় মৃতের সংখ্যা দাড়াল ৪।
গত ১৫ মার্চ বিকাল ৩টারদিকে টেকনাফ সড়কের স্থলবন্দরের উত্তর পার্শ্ব সংলগ্ন এলাকায় মাইক্রো-মাহিন্দ্রারার মুখোমুখী সংঘর্ষের ঘটনায় ২জন নিহত ও ২০জন আহত হওয়ার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সংকটাপন্ন ৯জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। ঐদিন রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টারদিকে হ্নীলা ইউনিয়নের জাদীমুরা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে আলী জোহার (৬২) এবং চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টারদিকে হ্নীলা নয়াপাড়া এলাকার জাফর আলমের পুত্র মোসলেম উদ্দিন (১৬) ইন্তেকাল করেন। ১৬ মার্চ বাদে জুহর মোসলেম উদ্দিনের এবং বিকালে আলী জোহারের স্থানীয় গোরস্থানে জানাজা শেষে দাফন করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই পর্যন্ত এই সড়ক দূঘর্টনায় মৃতের সংখ্যা ৪ উপনীত হল। এদিকে সড়ক দূঘর্টনায় নিহতদের পরিবারে কান্নার রোল পড়ে গেলেও চিকিৎসাধীন আরো অনেকে মৃত্যুর যন্ত্রনায় কাতরাচ্ছে।

শেয়ার করুন