৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফ সড়কে বাস চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

index 1_84923

টেকনাফ সড়কে দূরপাল্লার বাস চাপায় এক স্কুল ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।
খোঁজ নিয়ে জানা যায়,২১জুন সকাল ১১টারদিকে টেকনাফ হতে চট্রগ্রামগামী সৌদিয়া পরিবহন (চট্টমেট্রো-জ-১১-২৩৬)দমদমিয়া প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছলে স্থানীয় আলী জোহারের মেয়ে ও স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী সাইরুজ আবিদা (৬) কে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে পড়ে। লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে টেকনাফ থানার এসআই সেকান্দার ঘটনাস্থল পরিদর্শন করেন। তার মৃত্যুর পর পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাদে আছর লাশ স্থানীয় গোরস্থানে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।