২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

টেকনাফ সড়কে পর্যটক বোঝাই বাসের ধাক্কায় ১শিশু নিহত


টেকনাফ সড়কের হ্নীলায় পর্যটক বোঝাই বাসের ধাক্কায় গুরুতর আহত এক শিশু হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেছে।
জানা যায়-৮ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টারদিকে সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী ঘাট থেকে পর্যটক নিয়ে ফেরার পথে পর্যটকবাহী বাস নং (কক্সবাজার-জ-১১-০১৯৯) মোচনী এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত সড়কের পাশ দিয়ে হেটে যাওয়া মোচনী গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামাল হোছনের পুত্র আকিবুর রহমান প্রকাশ মুন্না (৮) কে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে রক্তাক্ত হয়। তাকে দ্রুত উদ্ধার করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই শিশুর মৃত্যুর পর উত্তেজনা ছড়িয়ে পড়লে পর্যটক ও গাড়িটি লেদা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় নিরাপদে রাখা হয়েছে। এই বিষয়ে বাস কর্তৃপক্ষ ও ছেলে পক্ষের মধ্যে আলোচনা চলছিল। স্থানীয় মেম্বার মোহাম্মদ আলী পর্যটকবাহী বাসের ধাক্কায় শিশু নিহতের বিষয়টি স্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।