১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত-৬

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফ সড়কে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় ৪জন এসএসসি পরীক্ষার্থীসহ ৬জন আহত হয়েছে। এতে পরীক্ষার্থী বোঝাই সিএনজি ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানা যায়,সোমবার দুপুর দেড়টারদিকে সীমান্ত উপজেলা টেকনাফের ৩নং এসএসসি পরীক্ষা কেন্দ্র হোয়াইক্যং আলহাজ¦ আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে এসএসসি পরীক্ষা দিয়ে সিএনজি (কক্সবাজার-থ-১১-৩৬৯০) ফেরার পথে কাঞ্জরপাড়া ষ্টেশনে পৌছলে বিপরীত দিক হতে একটি ডাম্পার বেপোয়ারা গতিতে এসে পরীক্ষার্থী বোঝাই সিএনজি ও যাত্রী বোঝাই একটি টমটমকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গাড়ি উল্টে যায়। এতে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হ্নীলা উলুচামরীর মোহাম্মদ হোছনের মেয়ে সুমাইয়া আক্তার, দরগা পাড়ার নুরুল বশরের মেয়ে মাইমুনা আক্তার, হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার সিরাজ মিয়ার মেয়ে নাছিমা আক্তার, লেদার শামশুল আলমের মেয়ে মাহমুদা আক্তার ও অভিভাবক মোহাম্মদ হোসনসহ সিএনজি চালক আহত হয়ে মাটিতে চিৎকার করতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। এদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত ১জন এসএসসি পরীক্ষার্থী ও ১জন অভিভাবককে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত এসএসসি পরীক্ষার্থীর পরবর্তী পরীক্ষায় অংশ-গ্রহণ নিয়ে শিক্ষক ও সহকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশের পর হতে টেকনাফ সড়কে অদক্ষ চালকদের উৎপাত ও নাম্বারবিহীন ডাম্পার, চাঁন্দের গাড়ি, মাহিন্দ্রারা, সিএনজি, টমটম ও অটোরিক্সার ছড়াছড়ি হলেও নিয়ন্ত্রণের কেউ না থাকায় এই সড়কে দিন দিন দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে বিভিন্ন মহলের দাবী। এসব অচিরে বন্ধ করতে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।