মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ

শেয়ার করুন

টেকনাফ প্রতিনিধি :

পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে পর্যটকদের আরো আর্কষনীয় করে তোলা হবে। সেন্টমার্টিনকে রক্ষায় পরিকল্পনা রয়েছে সরকারের। পরিকল্পানায় শুধু সেন্টমার্টিন নই, কক্সবাজারে অর্থনৈতিক অঞ্চলসহ অনেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই উন্নয়নে মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের টেকনাফ স্থল বন্দর পরিদর্শন শেষে সেন্টমার্টিন যাত্রাকালে এসব কথা বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখেন এবং সেখানে একটি সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কৃতপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডো জালাল উদ্দিন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি মু: আবুল মনসুর, কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার শেখ মিজবাহ উদ্দিন আহমদ, টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান, টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী প্রমূখ।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের দেশে যত বেশি পর্যটক ভ্রমণে আসবে, অর্থনৈতিক সক্ষমতা তত বাড়বে। প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় সেখানে পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা কাজ করছেন। বাংলাদেশ একটি মাত্র দেশ যা জলবায়ু মোকাবেলায় নিজস্ব অর্থায়ান গঠন করেছে। তাছাড়া মিয়ানর সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগ রয়েছে। ’

শেয়ার করুন