৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফ শাহপরীর দ্বীপে অভাবের তাড়ানায় এক জেলের আত্মহত্যা

কক্সবাজারসময় ডেস্কঃ টেকনাফে মোহাম্মদ রফিক ওরফে সোনা মিয়া (২৮) নামে এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ উত্তর জালিয়া পাড়ার সংলগ্ন নাফনদীর তীরে ঝাউবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ রফিক ওরফে সোনা মিয়া  বরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় বসবাসকারী পুরাতন রোহিঙ্গা সুলতান আহাম্মদের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার সকালে জেলেরা নাফ নদীর উপকুলে ঝাউবাগানে রশিতে ওই জেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকার লোকজন পুলিশকে জানায়। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারনা অভাবের তাড়ানায় রফিক আত্মহত্যা করেছে।  দীর্ঘদিন ধরে স্থানীয় জেলেদের নাফনদীতে মাছ শিকার বন্ধ রয়েছে। ফলে স্থানীয় জেলেরা মানবেতর জীবন যাপন করছে।

নিহতের স্ত্রী দিলদার বেগম বলেন, ‘গত ৭ দিন ধরে ঘরের চুলার আগুন জ্বালাতে পারিনি। সন্তানরা ক্ষুধায় কান্না করছিল। এমন সময় আমার স্বামী ঘরে ঢুকে। সন্তানদের কান্না দেখে ঘর থেকে বেরিয়ে পড়েন। পরে সকালে ঝাউবাগানে ঝুলন্ত লাশের খবর পাই।’ ওসি প্রদীপ কুমার দাস জানান, ঝুলন্ত অবস্থায় এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।