মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ শাহপরীরদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বদিউর রহমানের নামাজে জানাযা সম্পন্ন

শেয়ার করুন

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান ও জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক মন্ডলী সভাপতি আলহাজ্ব ইয়াহিয়া সাহেবের বড় ভাই। টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ বাজারপাড়ার বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, দানবীর, মরহুম আলহাজ্ব হাজ্বী নবী হোসাইনের জৈষ্ঠ্য পুত্র, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, ঐতিহ্যবাহি হোটেল ইউনাইটেড এর স্বত্বাধিকারী আলহাজ্ব বদিউর রহমান (৮৫)এর নামাজে জানাযা মঙ্গলবার দুপুর ২টায় শাহপরীরদ্বীপ বাজারস্থ খেলারমাঠে অনুষ্টি হয়েছে। মরহুমের নামাজে জানাযায় সাংসদ আব্দুর রহমান বদি, মরহুমের ছোট ভাই শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াহিয়া, সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজা, টেকনাফ উপজলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য সোনা আলী, ইয়াহিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাহা ইয়াহিয়া, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, ছাবরাং ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হামিদুর রহমানসহ অসংখ্য মুসল্লি অংশ গ্রহন করেন। জানাযা শেষে মরহুমের নিজ বাড়ী সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি চিকিৎসাধীন আবস্থান চট্টগ্রামস্থ সিএসসি আর হাসপাতালে রবিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শেয়ার করুন