৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ

টেকনাফ উপজেলা প্রশাসন মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক ঝুপড়ি ঘর গুড়িয়ে দিয়েছে।
২৯এপ্রিল সকাল হতে নবাগত টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহেদ হোসন ও সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদের নেতৃত্বে পুলিশ,বিজিবি,আনসার,বনকর্মী,ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের কর্মচারীদের নিয়ে টেকনাফ সীবীচ হতে শামলাপুর পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের উভয় পার্শ্বে এবং বীচের বাগান দখল করে গড়ে উঠা শত শত অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ করেন। উপজেলা প্রশাসন সুত্র জানায়,আগামী ৬মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধনের জন্য আসার কথা রয়েছে। তাই পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। রোহিঙ্গাদের নিয়ে একটি সুবিধাভোগী মহল এখানে অবৈধ বস্তি গড়ে তোলে এবং বিভিন্ন স্থান থেকে রোহিঙ্গাদের সহায়তার নামে টাকা-পয়সা এনে সামান্য বিলি-বন্টন করে লুটপাট করে আসছিল। এই কারণে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা এই উপকূলে অবৈধ স্থাপনা গড়ে তোলে বসতি স্থাপন করে আসছিল। এই উচ্ছেদের পর আগামীতে অবৈধ স্থাপনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবী উঠছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।