৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফ মডেল থানা পুলিশের তৎপরতায় ছাড়া পেল অপহৃত স্কুল ছাত্র সূর্য্য

বিশেষ প্রতিবেদক:

টেকনাফে স্কুলে থেকে বাড়ি ফেরার পথে অপহৃত শিশু মোহাম্মদ হোছন প্রকাশ সূর্য্য(৮)কে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে লেদা সড়কে তাকে পাওয়া যায়।
সে হ্নীলা ইউপির ৮ নং ওয়ার্ডের দক্ষিণ লেদা গ্রামের সুলতান আহমদের ছেলে।
গত রবিবার (৪ জুন) লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয় সূর্য্য। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন পিতা সুলতান আহমদ। যার নং-২১৫/২৩।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম।
তিনি বলেন, ভিকটিম শিশুর মা-বাবার ফোনে মুক্তিপন দাবি করে আসছিল অপহরণকারীচক্র। ঘটনাটি থানা পুলিশ অবগত হওয়ার পর থেকে পরিবারের সাথে যোগাযোগ করে। মুক্তিপণ দাবিতে ব্যবহৃত মোবাইল নাম্বার ও প্রাপ্ত তথ্যাদি তথ্য প্রযুক্তির মাধ্যমে যাচাই করা হয়।
ওসি জানান, ঘটনার পর গহিন পাহাড়সহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। তাদের তৎপরতা ও সাড়াশি অভিযানের কারণে মোহাম্মদ হোছন প্রকাশ সূর্য্যকে রেখে যায় অপহরণকারীরা। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উদ্ধারপূর্বক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।