২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফ বিজিবির হাতে ইয়াবা ও মোটর সাইকেলসহ আটক-১: পলাতক-১

picsart_1481294423463
টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে প্রায় ১০হাজার ইয়াবা বড়িসহ ১জনকে আটক ও অপর ১জনকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়-গত ৮ডিসেম্বর দুপুর সোয়া ১২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ ইউছুপ আলী গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় টহলদল নিয়ে উত্তর নয়াপাড়ার মরহুম নুর আহমদ চেয়ারম্যান সড়কের টেকে অবস্থান নিলে একটি মোটর সাইকেল নিয়ে ২ব্যক্তি আসলে বিজিবি টহলদল থামানোর সংকেত দেয়। এমতাবস্থায় মোটর সাইকেলের সহযোগী যাত্রী পালিয়ে পাড়ার ভেতরে ঢুকে যায় এবং মোটর সাইকেল চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে খাদে পড়ে যায়। তখন টহলদল চালক সাবরাং আলীর ডেইলের মোঃ হাকিম আলীর পুত্র মোঃ জামাল হোছন (২১)কে আটক করে দেহ তল্লাশী চালিয়ে ২৯লক্ষ ৯৫হাজার ২শ টাকা মূল্যমানের ৯হাজার ৯শ ৮৪পিস ইয়াবা বড়িসহ মোটর সাইকেল জব্দ করে। ঘটনাস্থল হতে পালিয়ে যাওয়ায় একই গ্রামের রাজা মিয়ার পুত্র জাবেদ মিয়া (৩৫)কে পলাতক আসামী করে মোট ৩২লক্ষ ৬২হাজার ২শ টাকা সিজার মূল্যে মামলাসহ জব্দকৃত মোটর সাইকেল,ইয়াবাসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।