মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ বাহারছড়া থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শেয়ার করুন

teknaf-pic-daed-29-3-15-213x300
টেকনাফে বাহারছড়া ইউনিয়নের বাইন্যাপাড়া থেকে একটি ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৯মার্চ রবিবার সকাল ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের বাইন্যাপাড়াস্থ ইউনিয়ন কমপ্লেক্সের পশ্চিম পার্শ্বের বঙ্গোপসাগর থেকে এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয় জেলেরা সাগর পাড়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা লাশটি পাগল বলে ধারনা করেছে। সে দীর্ঘদিন ধরে শামলাপুরসহ বিভিন্ন বাজারে ঘুরাঘুরি করত। ঘটনাস্থলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাওলানা আজিজ উদ্দিন, সাবেক সভাপতি সাইফুল্লাহ কোম্পানীসহ উপস্থিত লোকজন বেওয়ারিশ পাগলের লাশটি চিহ্নিত করেন। বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই আনিছুর রহমান জানান- শামলাপুর পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমানকে লাশ দাফন-কাফনের দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন