মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফ বাহারছড়ায় বৃদ্ধাকে খুন করে টাকা নিয়ে পালালো চোর

শেয়ার করুন


টেকনাফের বাহারছড়া সমুদ্র সৈকতে ৮সন্তানের জননী বৃদ্ধাকে খুন করে টাকা নিয়ে পালালো চিহ্নিত দূধর্ষ চোর শফি উল্লাহ। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানা যায়-৪ ফেব্রুয়ারী সকাল ১১টারদিকে টেকনাফের বাহারছড়া চরপাড়ায় জাইল্যা ঘাটে মৃত মকবুল আহমদের স্ত্রী ও ৮সন্তানের জননী হালিমা খাতুন চা দোকানদারী করে আসছে। হঠাৎ জনৈক এক জেলে এসে উক্ত দোকানদার মহিলাকে ২হাজার টাকা জমা দেয়। এসময় শামসুল আলমের পুত্র চিহ্নিত দূধর্ষ চোর শফি উল্লাহ উপস্থিত ছিল। লোকজনের অনুপস্থিতির সুযোগে সে বৃদ্ধা হালিমাকে খুন করে গলায় ফাঁস লাগানো অবস্থায় হালিমার শরীরের উপর জালের বস্তা রেখে হাতে থাকা জমা টাকা নিয়ে পালিয়ে যায় বলে স্থানীয় ওয়ার্ড মেম্বার আজিজুল ইসলাম দাবী করেন। নৃশংস এই ঘটনার খবর পেয়ে বাহারছড়া ফাঁড়ির পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বৃদ্ধার লাশ পোস্ট মর্টেমের জন্য উদ্ধার করে নিয়ে যায়। বাহারছড়া ফাঁড়িতে দায়িত্বরত এসআই মাসুদ মুন্সী বৃদ্ধার লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত সন্দেহভাজন দূধর্ষ চোর শফি আলম পলাতক রয়েছে।

শেয়ার করুন