৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩ | ২১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

টেকনাফ বাহারছড়ায় জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ


টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নে সাগরে মাছ শিকারী জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
৮মার্চ সকাল ১০টারদিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সাগরে মাছ শিকারী জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড অফিসার মোঃ শহীদের পরিচালনায় একসভা ইউপি চেয়ারম্যান মৌঃ আজিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা,বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসাইন,সাংগঠনিক সম্পাদক আবু ছিদ্দিক,মৎস্যজীবী লীগের ইউনিয়ন সভাপতি নুরুল আলমসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর বঙ্গোপসাগরে উক্ত ইউনিয়নের ৩শ ১৫জন মাছ শিকারী জেলেদের মধ্যে পরিচয় পত্র বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।