২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফ বাহারছড়ায় ইয়াবাসহ আটক-২

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ২জনকে আটক করেছে। এই ঘটনায় আরো একজনকে পলাতক আসামী করা হয়েছে।
জানা যায়,২৪সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে একদল পুলিশ শামলাপুর গুচ্ছগ্রাম এলাকাস্থ মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজারগামী একটি সিএনজি গতিরোধ করলে একজন যাত্রী দ্রুত পালিয়ে যায়। গাড়িটি তল্লাশী করে ৮শ পিস ইয়াবা বড়িসহ টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার হামিদ হোসনের পুত্র মোঃ আজিজ (২৫) ও জহির আহমদের পুত্র মোঃ পারভেজ (১৯)কে আটক করেন। আটককৃতদের স্বীকারোক্তিতে টেকনাফ পৌরসভার কেকে পাড়ার মৃত আফজলের পুত্র শামসুল আলম প্রকাশ পুতুইক্যা ওরফে আপ্পুস (২৫)কে পলাতক আসামী করে ধৃতদের মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন খাঁন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।