৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফ পৌর এলাকায় টর্ণেডোর ছোবলে বসত-বাড়ি ক্ষতিগ্রস্থ

সীমান্ত জনপদ টেকনাফ পৌর শহরে ৩টি ওয়ার্ডে আকস্মিক টর্ণেডোর ছোবলে প্রায় দুইশত বসত-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। পৌর মেয়র ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।
২৫ জুলাই সকাল ১১টারদিকে টেকনাফ পৌরসভার (৭,৮ও৯) ৩টি ওয়ার্ডে হঠাৎ আবহাওয়া ঘাঢ় অন্ধকার হয়ে প্রবল বাতাস ও বজ্রসহ অগ্নিকান্ডের স্ফুলিঙ্গের মতো তীব্র আলোর ঝলকানিতে লোকজন ভীত সন্ত্রস্থ হয়ে পড়ে। মাত্র ৬/৭মিনিটের স্থায়ী টর্ণেডোর ছোবলে উক্ত ৩টি ওয়ার্ডের ঝুঁপড়ি,টিনশেড,সেমিপাকা ভবন,দোকানপাট,সীমানাপ্রাচীর,বিদ্যুতের খুঁটি,গাছপালা ভেঙে প্রায় দুইশত বসত-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পৌরসভা ও উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্থদের সহায়তার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।