৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

টেকনাফ পৌরসভায় অগ্নিকান্ডে ৩০টি বসতি পুড়ে ছাঁই


টেকনাফ পৌরসভায় অগ্নিকান্ডে ভাড়াবাসার ৩০টি বসত-বাড়ি পুঁড়ে ছাঁই হয়ে গেছে। এতে দুইজন আহত হয়ে চিকিৎসাধীন থাকলেও আনুমানিক কোটির টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়,৮মে দুপুর সাড়ে ১২টারদিকে টেকনাফ পৌরসভার বাসষ্টেশনস্থ পশ্চিমে ছিদ্দিক কলোনী তথা ভাড়াবাসায় রান্নাবান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। হালকা বাতাস থাকায় তা মুর্হুতে পুরো কলোনীতে ছড়িয়ে পড়ে। এই বিষয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে পানি সংকটের অজুহাতে কোন ধরনের পদক্ষেপ না নেওয়ায় ঘন্টাব্যাপী অগ্নিকান্ডে পণ্যের গুদাম,ভাড়াবাসাসহ প্রায় ৩০টি বসতি পুঁড়ে ছাঁই হয়ে গেছে। এতে স্থানীয় আহমদের স্ত্রী ফাতেমা বেগম ও মেয়ে রেহেনা অগ্নিকান্ডে আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ফাতেমার অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে ভাড়া কলোনীর মালিক জালাল আহমদ জানান,এখনো আগনের উৎস সম্পর্কে জানতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের অবহেলায় আমাদের পুরো ভাড়া বাসাটি পুঁেড় ছাই হয়ে গেছে। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান,আমরা এসে ধানের আড়ত রক্ষা করতে না পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।