৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফ পরিদর্শনে নবাগত জেলা পুলিশ সুপার ড একেএম ইকবাল হোসেন

কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার ডঃ একেএম ইকবাল হোসেন টেকনাফ সফরকালে থানা পুলিশের উদ্দেশ্যে বলেন,পুলিশ জনগণের বন্ধু তাই জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় পুলিশের প্রতিটি সদস্যকে সততার সঙ্গে এগিয়ে আসতে হবে। সীমান্ত জনপদ এই টেকনাফের সুনাম ফিরিয়ে আনতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক বাণিজ্য ও রোহিঙ্গা অনুপ্রবেশমুক্ত করতে অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে কাজ করার আহবান জানান। এসব অপরাধমুক্ত টেকনাফ গঠনে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আন্তরিক মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ এবং সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।
জানা যায়-৬ডিসেম্বর বিকালে কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার ডঃ একেএম ইকবাল হোসেন টেকনাফ মডেল থানা পরিদর্শনে আসেন। এসময় তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। এসময় জেলা পুলিশের এএসপি (হেড কোয়ার্টার) সুমিত্র চাকমা,টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ,ওসি (তদন্ত) শেখ আশরাফ উজ্-জামান,পরিদর্শক (অপারেশন)মোঃ শফিউল আজমসহ থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। এরপর তিনি সাবেক পুলিশ কর্মকর্তা,উপন্যাসিক ও অভিনেতা ধীরাজ ভট্টাচার্য্যরে স্মৃতিবিজড়িত “যখন পুলিশ ছিলাম”গ্রন্থের আলোচিত চরিত্র মাথিনের কুপ পরিদর্শন শেষে কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।