১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফ থেকে লুটকৃত অস্ত্র উদ্ধারে নাইক্ষ্যংছড়িতে র‍্যাবের অভিযান

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে আনসার কমান্ডারকে হত্যার পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পাহাড়ে অভিযান চালাচ্ছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১০ জানুয়ারী) ভোর থেকে শুরু হওয়া এ অভিযানে একটি এসএমজি, দুটি রাইফেল ও ছয়টি ম্যাগজিন উদ্ধার করেছে র‌্যাব। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে।

কক্সবাজার র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কমান্ডার আশেকুর রহমান জানান, কক্সবাজারের টেকনাফে আনসার কমান্ডারকে হত্যা ও অস্ত্র লুটের দুই হোতা খাইরুল আমিন ও মাস্টার আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়। ভোর থেকে গ্রেপ্তারকৃতদের নিয়ে লুটকৃত অস্ত্র উদ্ধারে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পাহাড়ে অভিযান চালানো হচ্ছে। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে ১৩ মে টেকনাফের নয়াপাড়া আনসার ক্যাম্পে হামলা করে আনসার কমান্ডার আলী হোসেনকে হত্যা করা হয়। এ সময় ১১টি আগ্নেয়াস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করা হয় ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।