মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ থানা পুলিশের বিচক্ষণতায় অপহরণের ৫ দিন পর পাহাড় থেকে শিশু উদ্ধার, আটক ৪

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে অপহরণের ৫ দিন পর অক্ষত অবস্থায় অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আর এ ঘটনায়জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়।

বুধবার (২১ জুন) সকালে টেকনাফের রঙ্গিখালী পাহাড়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফমডেল  থানার পরিদর্শক মো. আব্দুল হালিম।

উদ্ধার শিশু খায়রুল আমিন (১২), টেকনাফের নাইক্ষ্যংখালী মৌলভী বাজারের বাসিন্দা মো. ইউনুসের ছেলে। সে মৌলভীবাজার ইসলামিক আজিয়া ফয়জুল উলুম হিফজ খানার শিক্ষার্থী।

আটকরা হলো– ইজিবাইক চালক মো: আলম (২৭), আহম্মদ হোসেন (৫২), মোঃ পারভেজ (২০) ও আজিজা খাতুন (২১)।তাদের সবাই টেকনাফে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা বড়বিল এলাকার বাসিন্দা।

টেকনাফ থানার পরিদর্শক মো. আব্দুল হালিম বলেন, গত শুক্রবার টেকনাফের মৌলভীবাজারের বাসিন্দার মো.ইউনুসের ১২বছর বয়সী শিশু খায়রুল আমিন তার বন্ধু ফরহাদের সঙ্গে দেখা করতে হ্নীলা বাজার থেকে জনৈক আলমের ইজিবাইকের উঠে।কিন্তু ইজিবাইক চালক আলম কৌশলে তার অপর সহযোগীর গাড়িতে তোলে দেয় খায়রুল আমিনকে। এরপর তাকেইজিবাইকযোগে রঙ্গিখালী পাহাড়ের ঢালায় নিয়ে যায়। সেখানে হাত–বেঁধে পাহাড়ের উপর তুলে ভয়ভীতি দেখাতে থাকেঅপহরণকারিরা। তারপর ১৭ জুন রাতে অপহরণকারিরা খায়রুল আমিনের মায়ের মোবাইলে ফোন করে ৬ লাখ টাকা মুক্তিপণদাবি করে এবং নির্যাতনের শব্দ শোনান। পরে বিষয়টি পুলিশকে জানায় অপহৃতদের স্বজনরা। এরপর অপহরণকারিদেরঅবস্থান শনাক্ত করে স্থানীয় লোকজনকে সঙ্গে পুলিশ দফায় দফায় পাহাড়ে অভিযান শুরু করে। কিন্তু অপহরণকারিরা বার বারঅবস্থান পরিবর্তন করতে থাকে।

কিন্তু মঙ্গলবার অভিযান চালিয়ে রাতে ইজিবাইক চালক আলমকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে, বুধবার সকালেরঙ্গিখালী পাহাড়ে পুনরায় অভিযান শুরু করলে পুলিশের অবস্থান টের পেয়ে অপহরণকারি পালিয়ে যায়। একপর্যায়ে অপহৃতখায়রুল আমিনকে অক্ষত অবস্থায় করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ইজিবাইক চালক মো. আলম ছাড়াও আহম্মদ হোসেন, মোঃ পারভেজ ও আজিজা খাতুনকে আটক করা হয়েছে। আর অন্যান্য অপহরণকারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছেবলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিম।

শেয়ার করুন