৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফ থানা পরিদর্শনে পুলিশের টীম

gg

টেকনাফ মডেল থানা পরিদর্শন করলেন উর্ধতন পুলিশের তদন্ত টীম। ৭ জুলাই সকালে পুলিশের এডিশনাল ডিআইজিপি নেতৃত্বে ৪ সদস্যর একটি প্রতিনিধি দল টেকনাফ মডেল থানা পরিদর্শনে আসেন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খোন্দকার তাদেরকে স্বাগত জানায়। প্রতিনিধি দলের সাথে ছিলেন  জেলা সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল)জসিম উদ্দীন মজুমদার।

তদন্ত প্রতিনিধি দল থানার সকল নথিপত্র পরিদর্শন ও সকল অফিসারদের নিয়ে মতবিনিময় করেন। মত বিনিময়ে কিভাবে মানবপাচার ও ইয়াবা পাচার প্রতিরোধ করা যায় সে বিষয়ে জানতে চাই ও কোন কোন পয়েন্ট দিয়ে ইয়াবা ও মানবপাচার হয় সেই বিষয়েও ধারনা নেন বলে টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ জানায়। এ ছাড়া উক্ত প্রতিনিধি দল টেকনাফের বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন স্তরের লোকজনদের নিকট থানার বিভিন্ন বিষয় নিয়ে কথা বার্তা বলেছেন।

উল্লেখ্য যে গত ২০জুন ঢাকায় পুলিশের এসবিতে কর্মরত এএসআই মাহফুজ ৬ লক্ষ ৮০ হাজার ইয়াবা নিয়ে র‌্যাবের হাতে আটক হওয়ার পর পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। বদলী শুরু হয় কক্সবাজার জেলার থানা সমূহে। এর প্রেক্ষিতে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ দুইটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেন। এরই একটি কমিটি থানা পরিদর্শন করলেন বলে পুলিশ সূত্রে জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।