৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

টেকনাফ থানার সাবেক এ এসআই মাহফুজ ৭ লাখ ইয়াবাসহ গ্রেফতার

yaba

ফেনীর লালপোল এলাকা থেকে ৬ লাখ ৮০ হাজার ইয়াবাসহ টেকনাফ থানার সাবেক এসআই (বর্তমানে পুলিশের বিশেষ শাখায় কর্মরত) মাহফুজুর রহমান (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় তার গাড়ি চালককেও গ্রেপ্তার করা হয়।

শনিবার রাত সাড়ে ১১ টায় ফেনীর লালপুল এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কার একটি শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাবার সময় তাড়া করে সেটিকে আটক করে র‌্যাব। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ইয়াবার চালান। যার আনুমানিক মূল্যে ২৭ কোটি ২০ লাখ টাকা।

এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক বিক্রির ৭ লাখ টাকা, ৪টি মোবাইল ও বিভিন্ন ব্যাংকের ৮টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব ৭ এর পরিচালক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, ইয়াবাসহ আটক মাহফুজুর রহমান পুলিশের এএসআই। বর্তমানে সে এসবি ঢাকা টেকনিক্যাল সেকশনে কর্মরত। জিজ্ঞাসাবাদে আটক মাহফুজ জানিয়েছে ২০১১-২০১৩ সালে কক্সবাজার জেলার টেকনাফে চাকুরি করার সময় ইয়াবা ব্যবসায়ীদের সাথে তার সখ্যতা হয়।’

তিনি জানান, ‘ কক্সবাজার থেকে আনা ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবার চালানটি ঢাকায় পৌছে দিতে কক্সবাজার গোয়েন্দা পুলিশের এএসআই মো. বেলাল ও চট্টগ্রাম জেলা পুলিশের কুমিরা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. আশিক তাকে অনুরোধ করেছে বলে র‌্যাবকে জানিয়েছে গ্রেপ্তার হওয়া মাহফুজ।’

র‌্যাব ৭ এর পরিচালক আরো জানান, ‘ঢাকায় তার কাছ থেকে ইয়াবাগুলো হাইকোর্টের জনৈক মহুরী মো. মোতালেব, এ্যাডভোকেট জাকির, এসবি কনস্টেবল শাহীন, কাশেম, গিয়াসদের বুঝে নেয়ার কথা ছিল। এছাড়াও তার নোট বুকে ১৪ জনের সাথে বিভিন্ন সময়ে ইয়াবা লেনদেনের ২৮ কোটি ৪৪ লক্ষ ১৩ হাজার টাকার হিসাব পাওয়া গেছে।’

তবে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে গ্রেপ্তারকৃত পুলিশসহ চালককে হাজির করেনি র‌্যাব-৭।

এ ঘটনায় গাড়ির মালিক পুলিশের এএসআই মাহফুজুর রহমান ও ড্রাইভার জাবেদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।