৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

টেকনাফ কোস্টগার্ড বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বিয়ার উদ্ধার


টেকনাফে কোস্টগার্ড-বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৩১লক্ষ ৪৪হাজার টাকার ইয়াবা ও বিয়ার জব্দ করেছে।
সুত্র জানায়-গত ২৫জানুয়ারী বিকাল ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির সুবেদার মোঃ ইব্রাহীম হোসেন ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে লম্বাবিলের নাফনদী উপকূলীয় এলাকায় অবস্থান নেয়। এসময় দুইজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে বিজিবি টহল দলের সামনে এলে দেখামাত্র পুটলাটি ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে একটি পরিত্যক্ত পুটলা উদ্ধার করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩০লক্ষ টাকা মূল্যমানের ১০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। যা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এদিকে রাত সাড়ে ৭টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার সর্ঙ্গীয় টহলদল নিয়ে স্থলবন্দর সংলগ্ন এলাকায় টহল দেওয়ার সময় দুই জন লোক বস্তা কাঁধে করে যাওয়ার সময় দাড়াতে বললে ফেলে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে বিয়ার ভর্তি বস্তা দেখতে পেয়ে তা উদ্ধার করে কোস্টগার্ড ষ্টেশনে এনে গণনা করে ২শ ৮৮ক্যান বিয়ার পাওয়া যায়। যার বাজার মূল্য ১লক্ষ ৪৪হাজার টাকা। এসব মাদকদ্রব্য টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জোনাল কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার বিএন ওমর ফারুক নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।