মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ কোস্টগার্ডের অভিযানে পৌনে ৭কোটি টাকার ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

picsart_1480767506654
টেকনাফে কোস্টগার্ড সদস্যরা স্থলবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পৌনে ৭কোটি টাকার ১লাখ ৩৫হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করেছে।
কোস্টগার্ড সুত্র জানায়-৩ডিসেম্বর ভোররাত আড়াইটারদিকে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ নাফিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় জওয়ানদের নিয়ে টেকনাফ স্থলবন্দরের উত্তর পার্শ্বে সাইরংখাল সংলগ্ন জঙ্গলে অভিযানে গেলে কয়েকজন ব্যক্তি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ২টি প্যাকেট উদ্ধার করে কোস্টগার্ড ষ্টেশনে নিয়ে গণনা করে ১লক্ষ ৩৫হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার সিজার মূল্য ৬কোটি ৭৫লক্ষ টাকা। এসব ইয়াবা বড়ি টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে বলে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ নাফিউর রহমান নিশ্চিত করেন।

শেয়ার করুন