মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠিত শাহীন শাহ সভাপতি,আমিনুল হক বাধঁন সম্পাদক ও ফরহাদ সাংগঠনিক

শেয়ার করুন


কক্সবাজার প্রতিনিধি:
নতুন বছরের নতুন দিনে কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
১ লা জানুয়ারী বিকেলে টেকনাফ একটি আবাসিক হোটেলের কক্ষে টেকনাফে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের সার্বিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধতার বিকল্প নেই বলেও জানান তারা।
সভায় চ্যানেল  আরটিভি, দৈনিক আজকের পত্রিকা ও রূপসীগ্রাম এর টেকনাফ প্রতিনিধি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ”র সভাপতিত্বে বাংলাভিশন চ্যানেল,দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক কক্সবাজার প্রতিদিনের সিঃ স্টাফ রিপোর্টার টেকনাফ প্রতিনিধি আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । দৈনিক আলোকিত পত্রিকার টেকনাফ প্রতিনিধি হারুন সিকদারের কোরআন তেলোয়াতের মাধ্যমে সভায় বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের টেকনাফ প্রতিনিধি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, দৈনিক প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন,দৈনিক সাগর দেশের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সাইফী,দৈনিক কক্সবাজার বার্তার টেকনাফ প্রতিনিধি মো. সেলিম,দৈনিক আমাদের অর্থনীতির টেকনাফ প্রতিনিধি ফরহাদ আমিন,দ্যা এশিয়ান এইজ ও দৈনিক সকালের কক্সবাজারের টেকনাফ প্রতিনিধি ছৈয়দুল আমিন চৌধুরী,দৈনিক কক্সবাজারের টেকনাফ প্রতিনিধি জসিম মাহমুদ,দৈনিক জনকন্ঠের টেকনাফ প্রতিনিধি আমিনুল হক বাঁধন,দৈনিক সাগরদেশের টেকনাফ প্রতিনিধি আমান উল্লাহ আমান প্রমুখ।
সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে নুরতাজুল মোস্তফা শাহীনশাহকে সভাপতি,আমিনুল হক বাধঁনকে সাধারণ সম্পাদক ও ফরহাদ আমিনকে সাংগঠনিক সম্পাদক করে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয় এবং আগামী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্বাচিত ৩ জনকে দায়িত্ব দেয়া হয়।

শেয়ার করুন