মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশের আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন


টেকনাফ মডেল থানা কমিউনিটি পুলিশিংয়ের অপরাধ দমন ও আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়-২৭ফেব্রুয়ারী সকাল ১১টায় টেকনাফ মডেল থানার সার্ভিস ডেলিভারী হলরুমে উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের অপরাধ দমন ও আইন-শৃংখলা বিষয়ক সভা সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। থানার সেকেন্ড অফিসার এসআই কাঞ্চন কান্তি দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন। এতে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা পরিবহন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী,পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ দিদার হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর,সদর কমিউনিটি পুলিশের সভাপতি ছৈয়দ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ জালাল,পৌর কমিউনিটি পুলিশিংয়ের দপ্তর সম্পাদক নুরুল হোসাইন,হোয়াইক্যং কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হারুন অর রশিদ সিকদার, টেকনাফ মডেল থানার কমিউনিটি পুলিশিংয়ের সিপিও মোঃ শাফায়েত হোসেন,বাহারছড়া কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ আজিজ উল্লাহ প্রমুখ।এতে প্রধান অতিথি বলেন পুলিশ ইয়াবা,মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীসহ যাবতীয় অপরাধীদের ধরতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। তাদের ধরতে পুলিশকে তথ্য দিয়ে সার্বিক সহায়তা করুন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে। এছাড়া এলাকায় কোন ধরনের ইয়াবাসহ যাবতীয় মাদক বিক্রেতা থাকলে আগামী ৫দিনের মধ্যে তালিকা করে প্রশাসনের হাতে জমা দেওয়ার জন্য কমিউনিটি পুলিশের সদস্যসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের সর্বাত্বক সহায়তা কামনা করা হয়।

শেয়ার করুন