১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফ উপকূলে গত ২দিনে ৩শিশুসহ ৪জনের মৃতদেহ উদ্ধার

হুমায়ূন রশিদ,(টেকনাফ): সীমান্ত উপজেলা টেকনাফের সাগর উপকূলে গত দুইদিনে ৩শিশুসহ ৪জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়,৩১ অক্টোবর সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূলে স্থানীয় জেলে ও লোকজন ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়েই ২শিশু ও ১বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়ভাবে দাফনের জন্য হস্তান্তর করেন। বাদে জোহর তাদের দাফন প্রক্রিয়া চলছিল। বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি কাঞ্চন কান্তি দাশ ২শিশু ও ১বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। এর আগের রাতে টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়া সৈকতে এক শিশুর লাশ পাওয়া যায়। গত দুইদিনে ৩শিশু ও ১বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় এই শিশুদের অপমৃত্যু ঘটে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।