মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে ৮০ লাখ টাকার কারেন্ট জাল ও ৭শ কেজি সামুদ্রিক মাছ জব্দ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ

মৎস্য অধিদপ্তর থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও এই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়ায় টেকনাফের বিভিন্ন নৌকার ঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (৮ জুলাই) সকাল ৯ টার দিকে টেকনাফ বাহারছড়া জিসি আউটপোস্ট কোস্ট গার্ডদের কান্টিনজেন কমান্ডার এরশাদুল ইসলামের নেতৃত্বে বাহারছড়ার বিভিন্ন মৎস্যঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে মৎস্যজীবী কোস্ট গার্ডদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এবং বিভিন্ন নৌকার ঘাট থেকে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ৭শ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও গরীব অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন