মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ৫ হাজার ইয়াবাসহ ১ জনকে আটক করেছে ডিএনসি’

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ৫ হাজার পিছ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে টেকনাফ ডিএনসি অফিসে কর্মরত সদস্যরা।

আটককৃত মাদক কারবারী হলো উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার মুত নাজির আলীর পুত্র মোঃ ইব্রাহিম প্রকাশ মনু(২৮)।

টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তরে সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা (মুকুল) এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো জানান, বুধবার (৯ ডিসেম্বর) রাতের দিকে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান’র নেতৃত্বে মাদক অফিসের একটি দল হ্নীলা ইউনিয়ন ৫নং ওয়ার্ড হাসপাতাল রোডস্থ টি-এন-আর রকমারি ড্রাগ হাউস সংলগ্ন এলাকার সামনে অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার মুত নাজির আলীর পুত্র মোঃ ইব্রাহিম প্রকাশ মনু(২৮)কে আটক করতে সক্ষম হয়। এসময় তার হাতে থাকা একটি ব্যগ তল্লাশী করে টিস্যু দিয়ে মোড়ানো ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ইয়াবাসহ আটক অপরাধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন