৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ৫ মালয়েশিয়াযাত্রী আটক

Teknaf Pic-(B)-16-05-15

টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে মালয়েশিয়া গমনের জন্য আসা সুনামগঞ্জ ও ঝিনাইদহ জেলার ৫ ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে।
সুত্র জানায়, ১৬ মে সকাল সাড়ে ৬টারদিকে টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের সাবরাং বিওপির ল্যাঃ নাঃ মোঃ সবুর হোসেন এর নেতৃত্বে একটি নিয়মিত টহলদল সাবরাং ওবিএম ঘাট এলাকা অভিযান চালিয়ে মালয়েশিয়া নেওয়ার জন্য আনা সুনামগঞ্জ জেলার মৃত সিরাজ উদ্দিনের ছেলে মোঃ মনসুর আলী (৩৫), মোঃ সাবাজ আলীর ছেলে মোঃ আঃ কুদ্দুস (২৪), মোঃ আকুলামুল ইসলামের পুত্র মোঃ মাজহারুল ইসলাম (১৯), ঝিনাইদহ জেলার মোঃ নজরুল শাহর পুত্র মোঃ রতন শাহ (২৩) এবং মোঃ আখিরুল খাঁন লালুর পুত্র মোঃ শাহীন খান (২০) কে আটক করে। গত কয়েকদিন পূর্বে কক্সবাজার হতে সাগরপথে ফিশিং বোটযোগে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে দালাল চক্রের সদস্যরা তাদেরকে নিয়ে যায়। গত কয়েকদিন যাবত মালয়েশিয়াগামীদের সাগরে ফিশিং বোটে ভাসমান অবস্থায় রাখে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তাদেরকে সাবরাং ওবিএম ঘাট এলাকায় নামিয়ে দিয়ে যায়। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।