২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

টেকনাফে ৫৮ লাখ টাকার ইয়াবাসহ আটক-১

yaba atok

টেকনাফে নাফনদী সীমান্তে অভিযান চালিয়ে পাচারকালে ১৯ হাজার পিস ইয়াবাসহ ১ পাচারকাররীকে আটক করেছে  বিজিবি। টেকনাফ ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ জানান, ২১ মার্চ শনিবার সকাল সাড়ে ৮টায় বিজিবি সাবরাং বিওপি’র হাবিলদার শামসুল আলমের নেতৃত্বে বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে নাজির পাড়ার নাফনদীর বেড়িবাধঁ এলাকার আলোগুলা প্রজেক্ট সীমান্তে অভিযান চালিয়ে ৫৭ লাখ ৮০ হাজার  ৪শ’ টাকা মূল্যের১৯ হাজার ২৬৮ পিস ইয়াবাসহ সাবরাং মন্ডল পাড়া এলাকার মো: একলাছের পুত্র মো. ইসমাইলকে (৪০) আটক করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আরো ৩ পাচাকারী পালিয়ে যায়। পরে আটককৃতকে থানায় হস্থান্তর করে তার স্বীকারুক্তি মতে এলাকার কবির মেম্বারের পুত্র নুরুল আলমসহ (৩২) ৩ জনকে পলাতক আসামি করে মামলা দায়ের করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।